রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শুক্রবার সকাল পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২০, ২০২৫, ০২:১৩ পিএম

শুক্রবার সকাল পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে

রাজধানী ঢাকাসহ তিতাস গ্যাস অধিভুক্ত এলাকাগুলোতে আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) থেকে আগামীকাল শুক্রবার সকাল পর্যন্ত গ্যাসের তীব্র সংকট বা স্বল্পচাপ বিরাজ করতে পারে। এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আজ বৃহস্পতিবার এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এলএনজি সরবরাহ হ্রাস পাওয়ার কারণে আজ বৃহস্পতিবার থেকে আগামীকাল শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে (বাসাবাড়ি, শিল্প ও বাণিজ্যিক) গ্যাসের চাপ কম থাকবে।

এই অনাকাঙ্ক্ষিত ও সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলেই সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।