রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পঞ্চগড় সীমান্তে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ৬টি ভারতীয় গরু আটক

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৫, ০৬:৪২ পিএম

পঞ্চগড় সীমান্তে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ৬টি ভারতীয় গরু আটক

ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড়ের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যমানের ছয়টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গরুগুলো অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে আনা হচ্ছিল।

গতকাল রোববার (২৩ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা।

সীমান্ত পিলার ৭৭৯/এমপি থেকে প্রায় একশ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় গরুগুলো আটক করা হয়।নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) বড়শশী বিওপির একটি যৌথ বিশেষ টহল দল অভিযানটি পরিচালনা করে।

আটককৃত ছয়টি গরুর আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা।নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সদর দপ্তর বিজিবি-এর নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

অধিনায়ক আরও বলেন, মাদকদ্রব্যসহ সকল ধরনের চোরাচালান রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং চোরাচালান দমনে বিজিবির জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও বজায় থাকবে।