শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

টঙ্গীতে শুরু হলো ৫ দিনব্যাপী জোড় ইজতেমা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৫, ১২:২৭ পিএম

টঙ্গীতে শুরু হলো ৫ দিনব্যাপী জোড় ইজতেমা

বিশ্ব ইজতেমার পূর্বপ্রস্তুতি হিসেবে গাজীপুরের টঙ্গী ইজতেমা ময়দানে শুরু হলো ৫ দিনব্যাপী জোড় ইজতেমা। তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের আয়োজনে আজ শুক্রবার (২৮ নভেম্বর) বাদ ফজর আম বয়ানের মাধ্যমে এই জোড় শুরু হয়েছে। এই ধর্মীয় আয়োজন শেষ হবে আগামী মঙ্গলবার (২ ডিসেম্বর)।

তাবলিগের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এই তথ্য নিশ্চিত করেছেন।পাঁচ দিনের এই জোড় তাবলিগ জামাতের এক বিশেষ ঐতিহ্য।

দাওয়াতের কাজের চেতনার স্পন্দন জাগানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য।পর্যালোচনা ও নির্দেশনা: এখানে তাবলিগের সাথীরা পুরো বছরের কাজের কারগুজারি (কাজের ফলাফল) পেশ করেন এবং মুরুব্বিদের থেকে রাহবারি (নির্দেশনা) নেওয়ার সুযোগ পান।

এখান থেকেই সারা বছরের কাজের সঠিক নকশা ও দিকনির্দেশনা নির্ধারিত হয়।এ উপলক্ষে দেশ-বিদেশের শুরায়ি নেজামের প্রবীণ মুরুব্বিরা এরই মধ্যে টঙ্গী ইজতেমা ময়দানে সমবেত হয়েছেন। জোড় উপলক্ষে স্থানীয় প্রশাসন এবং সেবা সংস্থাগুলো প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে। নিরাপত্তার জন্য তাবলিগের স্বেচ্ছাসেবকের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনিও মোতায়েন করা হয়েছে।