শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

মাদকমুক্ত সমাজ গড়তে বোদায় ন্যায় সংঘ একতা ক্লাবের উদ্বোধন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৫, ০৬:৫৭ পিএম

মাদকমুক্ত সমাজ গড়তে বোদায় ন্যায় সংঘ একতা ক্লাবের উদ্বোধন

ছবি-দিনাজপুর টিভি

নেশা ছেড়ে কলম ধরি, মাদক মুক্ত সমাজ গড়ি" এই স্লোগানকে ধারণ করে পঞ্চগড়ের বোদায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ন্যায় সংঘ একতা ক্লাব।

আজ শনিবার বিকেলে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের সিপাইপাড়া বামনহাট এলাকায় ক্লাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পঞ্চগড় জেলার মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা এ এস এম ময়নদ্দীন কবির।

এর আগে উদ্বোধনী আলোচনা সভায় বক্তারা বলেন, মাদককে ঠেকাতে হলে আগে নিজের পরিবার থেকে সচেতনতা শুরু করতে হবে।

পরিবারের বা আত্মীয়-স্বজনের মধ্যে কেউ মাদক সেবন বা মাদক বিক্রি করে কিনা, তা নিশ্চিত করে অন্যদের ওপর নজর রাখতে হবে। মাদক নিয়ন্ত্রণ ও প্রতিরোধে দরকার স্থানীয়দের ঐক্যমত এবং প্রশাসনের সার্বিক সহযোগিতা। বক্তারা আরও বলেন, সমষ্টিগতভাবে চেষ্টা করলে নিজ নিজ এলাকা থেকে মাদক সেবন ও বিক্রি প্রতিরোধ করা সম্ভব। এভাবেই একে অপরকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন অতিথি ও স্থানীয়রা।

এ সময় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জহিরুল ইসলাম, বোদা প্রেসক্লাব সহ-সভাপতি মাজেদুল ইসলাম আকাশ, বাংলাদেশ ইসলামী আন্দোলনের ইউনিয়ন সভাপতি ইমদাদুল হক, ন্যায় সংঘ ক্লাবের সভাপতি আনোয়ারুল হক বিপ্লব, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী, প্রধান উপদেষ্টা আজিমুল হক প্রমুখসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।