রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

‘দেশের প্রয়োজনে খালেদা জিয়াকে হায়াত বাড়িয়ে দাও’

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩০, ২০২৫, ০৮:৪৬ পিএম

‘দেশের প্রয়োজনে খালেদা জিয়াকে হায়াত বাড়িয়ে দাও’

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন দেশবরেণ্য আলেম মাওলানা মোস্তাক ফয়েজি।

শনিবার রাতে কুমিল্লায় এক মাহফিলে তিনি আবেগঘন কণ্ঠে এই দোয়া করেন।কুমিল্লার মাহফিলে কান্না জড়িত কণ্ঠে মাওলানা মোস্তাক ফয়েজি পীর বলেন।

এই দেশের জন্য যে মানুষটা স্বামী সন্তানকে হারা হওয়ার পরও আপোষ করেননি, সেই বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।তিনি বলেন:এই মানুষটাকে আল্লাহ তুমি দেশের প্রয়োজনে হায়াত বাড়িয়ে দাও... আমরা প্রাণভরে দোয়া চাই।

আল্লাহ যেন দেশের প্রয়োজনে বেগম খালেদা জিয়াকে দীর্ঘ হায়াত দান করেন।"মাওলানা মোস্তাক ফয়েজি বেগম খালেদা জিয়াকে ঐক্যের প্রতীক, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক এবং গণতন্ত্রের আপোষহীন নেত্রী হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আপোষ করলে সোনার চামচ মুখে দিয়ে রাজনীতি করতে পারতেন।

কিন্তু জেলখানায় গিয়েছেন, নিজের ছেলে হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, তারপরও মানুষটা আপোষ করলেন না।তিনি আরও বলেন, "দল-মত নির্বিশেষে যে মানুষটির জন্য সবাই চোখের পানি ফেলে কাঁদছে... ইসলামের জন্য যে মানুষটা নিজের জীবনকে নিবেদিত প্রাণ করে দিল। সেই বেগম খালেদা জিয়ার দীর্ঘ হায়াত দান করে দাও।"