ডিসেম্বর ৫, ২০২৫, ০৩:৩১ পিএম
জরুরি সংরক্ষণ, মেরামত এবং গাছের ডালপালা কাটার জন্য শনিবার (৬ ডিসেম্বর) সিলেট নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ কর্তৃপক্ষ এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা চেয়েছে।
সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর প্রকৌশলী মোহাম্মদ আরাফাত ও বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর প্রকৌশলী আবদুর রাজ্জাক বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এ তথ্য জানান।
১. সময়সূচি-১: সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৩৩/১১ কেভি আম্বরখানা উপকেন্দ্রের ১১ কেভি ফিডারের আওতাধীন নিম্নলিখিত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে:
ইলেকট্রিক সাপ্লাই রোড, আম্বরখানা পয়েন্ট, রায়হুসেন গলি, মজুমদারী, সৈয়দমুগনী, লেচুবাগান, পীর মহল্লা (পূর্ব ও পশ্চিম), হাউজিং এস্টেট, জালালাবাদ আ/এ, দরগাহ গেইট, চন্দনটুলা, ঘূর্ণি আ/এ, দরগাহ মহল্লা, গৌর গোবিন্দ টিলা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার, পুরানলেন, লালবাজার, জল্লারপাড়, স্টেডিয়াম মার্কেট।মিয়া ফাজিলচিস্ত, ফাজিলচিস্ত, পিটিআই, সুবিদবাজার, বনকলপাড়া, কলবাখানী, চাষনীপরীরর মাজার রোড গোয়াইপাড়া, শাহী ঈদগাহ, হাজারীবাগ, টিবি গেইট, উঁচা সড়ক, কাহের মিয়ার গলি, মক্তব গলি, কাজীটুলা, মীরবক্সটুলা, তাঁতিপাড়াসহ আশপাশের এলাকা।
২. সময়সূচি-২: সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত
১১ কেভি বালুচর, সেনপাড়া ও শিবগঞ্জ ফিডারের আওতাধীন ট্রান্সফরমারের জরুরি মেরামত ও গাছের ডালপালা কাটার জন্য নিম্নলিখিত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে:
শান্তিবাগ আ/এ, সোনার বাংলা আ/এ, নতুন বাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস, জোনাকী, কৃষি বিশ্ববিদ্যালয়, আলুরতল, সেনপাড়া।
শিবগঞ্জ, ভাটাটিকর, সাদিপুর, টিলাগড়, গোপালটিলা, এমসি কলেজ, শিবগঞ্জ, টিলাগড়, সবুজবাগ, বোরহানবাগ, হাতিমবাগ, লামাপাড়া, রাজপাড়া ও আশপাশের এলাকাসমূহ।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই যদি কাজ শেষ হয়ে যায়, তবে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। সারাদেশের মধ্যে সিলেটে বসবাসকারী গ্রাহকদের এই দিন বিদ্যুৎ ব্যবহার সীমিত করার অনুরোধ জানানো হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন