বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বুধবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৫, ২০২৫, ১০:৫১ পিএম

বুধবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এলাকায় জরুরি মেরামত, সংস্কার কাজ ও গাছের শাখা-প্রশাখা কাটার জন্য আগামী বুধবার (১৭ ডিসেম্বর) সিলেট নগরীর বেশ কিছু এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এই তথ্য জানিয়েছে।বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক সোমবার (১৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানান।

বুধবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, সেগুলো হলো:

কুশিঘাট

সোনাপুর

নয়াবস্তি

মীরেরচক

শাহপরাণ হাউজিং

মুক্তিরচক

মুরাদপুর

পীরেরচক

আমদরপুর ও আশপাশ এলাকা

বিউবো জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দুঃখ প্রকাশ করেছে।