রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পঞ্চগড়ে লায়ন্স ক্লাব অফ ঢাকা রোজ গার্ডেনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৫, ২০২৫, ০৮:৪৩ পিএম

পঞ্চগড়ে লায়ন্স ক্লাব অফ ঢাকা রোজ গার্ডেনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ছবি-দিনাজপুর টিভি

হিমালয় কন্যা পঞ্চগড়ে জেঁকে বসা হাড়কাঁপানো শীতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে লায়ন্স ক্লাব অফ ঢাকা রোজ গার্ডেন। সংগঠনের অর্গানাইজার লায়ন এম এ হাসানের ব্যক্তিগত অনুদানে জেলা সদর উপজেলা ও এর আশপাশের বিভিন্ন এলাকায় পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার সদর ইউনিয়নের বলেয়াপাড়া গ্রামে প্রধান শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন মো. আমিনুল হক মিন্টু, স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুস সালাম, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আব্দুল খালেক এবং সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শীতবস্ত্র বিতরণকালে লায়ন আমিনুল হক মিন্টু বলেন, পঞ্চগড় দেশের শীতলতম জেলা। এখানে প্রতি বছর শীতের তীব্রতায় প্রান্তিক মানুষের কষ্টের সীমা থাকে না। লায়ন্স ক্লাব অফ ঢাকা রোজ গার্ডেন সাধ্যমতো এই মানুষের কষ্ট লাঘবের চেষ্টা করছে। আগামীতে আরও বড় পরিসরে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা রয়েছে আমাদের।

তীব্র শীতের মধ্যে নতুন কম্বল হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন বলেয়াপাড়া গ্রামের অসহায় মানুষেরা। আর্তমানবতার সেবায় বিত্তবানদের এমনভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।