শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

তরুণদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না: নৌপরিবহন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২০, ২০২৬, ০৯:২৪ পিএম

তরুণদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না: নৌপরিবহন উপদেষ্টা

ছবি-দিনাজপুর টিভি

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, "এই রাষ্ট্র পরিবর্তনের জন্য কত তরুণ রক্ত দিয়েছে তা আমাদের বুঝতে হবে। এই তরুণরা আপনার-আমারই সন্তান। তাদের রক্ত যেন বৃথা না যায়।"

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত ‍‍`গণভোট বিষয়ক প্রচারণা ও মতবিনিময় সভায়‍‍` প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, "অনেকে বলেন আইনশৃঙ্খলা ঠিক নেই। আসলে পুলিশ এখন গুলি করে না, লাঠিচার্জ করে না বলেই পরিস্থিতির এই রূপ। পুলিশ যদি আগের মতো কঠোর হতো তবে হয়তো চিত্র ভিন্ন হতো। কিন্তু আমরা নিজেরা যদি সচেতন না হই, তবে শুধু পুলিশ দিয়ে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব নয়।"

রাষ্ট্রীয় সংস্কার নিয়ে তিনি আরও বলেন, "আমরা অন্তর্বর্তী সরকার হিসেবে এসেছি রাষ্ট্রব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার করতে। এটি সম্পন্ন করে জনগণের সামনে উপস্থাপন করাই আমাদের প্রধান লক্ষ্য। এ কাজগুলো করতেই কিছুটা সময় লাগছে।"

দলীয় রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, "রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসার আগে অনেক কথা বলে, কিন্তু পরে আর তা বাস্তবায়ন করতে পারে না। তাই সংস্কারের এই সুযোগ আপনাদের হাতেই। তরুণদের রক্তের সম্মানে হলেও একটি ‍‍`হ্যাঁ‍‍` ভোট দিন।" অনুষ্ঠানে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।