এপ্রিল ২৮, ২০২৬, ০৭:৫৬ পিএম
রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী বইয়ের মার্কেট বাংলাবাজারে একটি বইয়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বাংলাবাজারের একটি বইয়ের দোকানে হঠাৎ আগুন লাগে।
আগুনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা প্রথমে নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। অল্প সময়ের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত করা যায়নি। আগুনের এই ঘটনায় ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমাণ সম্পর্কেও এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহত নেই বলে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে।
বাংলাবাজার এলাকার ব্যবসায়ীরা জানিয়েছেন, সন্ধ্যায় হঠাৎ একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তবে ফায়ার সার্ভিসের দ্রুত উপস্থিতির কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ড্যাম্পিংয়ের কাজ শেষ করে ফিরে গেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন