মে ৯, ২০২৬, ০৯:৪১ এএম
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন বড়াইগ্রামের বেশ কিছু এলাকায় আজ শনিবার (৯ মে) টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গতকাল শুক্রবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের বিষয়টি নিশ্চিত করেছে বিদ্যুৎ কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বনপাড়া গ্রিড উপকেন্দ্রের নতুন ৩৩ কেভি লাইন নির্মাণকাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে।
বিদ্যুৎহীন থাকবে বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ১, ৪, ৬, ৭ ও ৮ নম্বর ফিডারের আওতাধীন এলাকাগুলো। এর মধ্যে বনপাড়া পৌরসভার আংশিক অংশ এবং জোয়াড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রাম অন্তর্ভুক্ত রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, উন্নয়নমূলক কাজের জন্য এই সাময়িক অসুবিধায় তারা দুঃখ প্রকাশ করছে। তবে কাজের গতির ওপর ভিত্তি করে নির্ধারিত সময়ের চেয়ে বিদ্যুৎ আসার সময় কিছুটা কম বা বেশি হতে পারে। বড়াইগ্রামের উপজেলা সদর ও সংশ্লিষ্ট ফিডারগুলোর আওতাধীন গ্রাহকদের এই ১০ ঘণ্টা বিকল্প ব্যবস্থা রাখার অনুরোধ জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন