বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৪, ২০২৬, ০৭:৩৮ পিএম

মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন

মোহাম্মদপুর এলাকা।

রাজধানীর মোহাম্মদপুরে কৃষিমার্কেট সংলগ্ন একটি ১০ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার সন্ধ্যা ৭টা ৩ মিনিটে খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পাঠানো হয়। জাপান গার্ডেন সিটির বিপরীতে অবস্থিত এই ভবনের ১০ তলায় আগুন লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

উদ্ধার কাজে যোগ দিয়েছে মোট ৪টি ইউনিট।মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি এবং কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

তবে রাস্তার তীব্র যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়িগুলো পৌঁছাতে বেশ বেগ পেতে হয়েছে। ভবনটি আবাসিক নাকি বাণিজ্যিক—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানিয়েছেন, উদ্ধারকাজ চলমান রয়েছে। ঘটনাস্থলে থাকা ইউনিটগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।