রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

গাজীপুরে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৮, ২০২৬, ০৯:৫৩ পিএম

গাজীপুরে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

গাজীপুরে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মহানগরের কোনাবাড়ি এলাকার একটি ঝুটের গোডাউনে এই আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেল থেকে গণমাধ্যমকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। দমকল বাহিনীর সদস্যরা আগুন যাতে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য তৎপরতা চালাচ্ছেন।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।