অক্টোবর ২০, ২০২৬, ১১:১৯ পিএম
সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠের ভেদাভেদ ভুলে দেশের সব নাগরিকের একক ও অভিন্ন পরিচয় ‘বাংলাদেশি’ বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (২০ অক্টোবর) বন্দরনগরী চট্টগ্রামে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন শেষে উপস্থিত সুধীজন ও ভক্তদের উদ্দেশ্যে তিনি এই কথা বলেন।
নাগরিক মর্যাদায় সবাই সমান বলে স্পষ্ট বার্তা দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এই ভূখণ্ডে বসবাসকারী প্রতিটি মানুষের একমাত্র পরিচয় আমরা সবাই বাংলাদেশি। এখানে সংখ্যালঘু কিংবা সংখ্যাগরিষ্ঠ বলে বিভাজন সৃষ্টির কোনো সুযোগ নেই।
তিনি দেশের ঐতিহাসিক দুই গণজাগরণের স্মৃতি স্মরণ করেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যেভাবে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে ঝাঁপিয়ে পড়ে বিজয় ছিনিয়ে এনেছিল, ঠিক একইভাবে ২০২৪ সালের অভূতপূর্ব ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়েও দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের চূড়ান্ত পতন ঘটিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন