মে ২৫, ২০২৬, ০৩:২২ পিএম
ফরিদপুরের চরভদ্রাসনে ৮ বছর বয়সী এক বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বিএস জাঙ্গী গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্তের নাম আলতাফ ওরফে আদু।অভিযুক্ত ব্যক্তি ঘটনার পরপরই এলাকা থেকে পালিয়ে গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, শিশুটি বাড়ির পাশে অবস্থান করছিল। তখন আলতাফ তাকে কৌশলে নির্জন একটি ভবনের বারান্দায় নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। প্রত্যক্ষদর্শী এক নারী জানান, তারা সেদিকে যাওয়ার সময় বিষয়টি নজরে পড়লে শিশুকে উদ্ধার করা হয়।
এরপর তাকে আটক করা হলেও ধস্তাধস্তি করে সে পালিয়ে যেতে সক্ষম হয়।ঘটনার পর থেকে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।শিশুটির মা এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।আইনি প্রক্রিয়ার মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন