রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

১৮০০ টাকা বাঁচাতে ওঠেন ট্রাকে, দুর্ঘটনায় ঝরল নওগাঁর ৯ বন্ধুর প্রাণ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৫, ২০২৬, ০৩:২৬ পিএম

১৮০০ টাকা বাঁচাতে ওঠেন ট্রাকে, দুর্ঘটনায় ঝরল নওগাঁর ৯ বন্ধুর প্রাণ

সড়ক দুর্ঘটনায় শ্রমিক মৃত্যু ও সচেতনতা

টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নওগাঁর ৯ বন্ধুসহ মোট ১৫ জন শ্রমিক নিহত হয়েছেন। কর্মস্থল নোয়াখালী থেকে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে যমুনা সেতুর পূর্ব সংযোগ সড়কে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। রডবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যুর ঘটনাগুলো ঘটে।

সামান্য ভাড়ার টাকা বাঁচাতে গিয়ে জীবন দিতে হলো এই ৯ বন্ধুকে।ভাড়া বাবদ ১৮০০ টাকা বেশি চাওয়ায় তারা বাসে না উঠে ট্রাকে চড়ে বাড়ি ফিরছিলেন। নিহতদের মধ্যে নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের ৯ জন রয়েছেন। 

তাদের মধ্যে রাজেন্দ্রবাটি গ্রামের তারেক, আব্দুল বারেক, বাদশা, সোহাগ, রবিউল ও সাগর। এছাড়া মুর্শিদপুর গ্রামের মইনুর এবং পাকুড়িয়া গ্রামের দুই ভাই মাইনুল ও গিয়াসও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

পরিবারে এখন শোকে স্তব্ধতা।নিহতদের স্বজনরা জানান, তারা ফেরি করে বিভিন্ন ছোটখাটো পণ্য বিক্রি করতেন। ঈদ উদযাপনে একসাথে বাড়ি ফেরার পরিকল্পনা করেছিলেন তারা। কিন্তু ফেনী থেকে ট্রাকে যাত্রা শুরু করা সেই পথই যে তাদের শেষ যাত্রা হবে, তা কেউ ভাবেনি। স্থানীয় প্রশাসন নিহতদের মরদেহ গ্রামে আনার প্রক্রিয়া সম্পন্ন করছে।পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।