মে ২৯, ২০২৬, ১১:২৮ এএম
পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অসংখ্য মানুষ। আজ শুক্রবার সকাল থেকে বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারগুলোতে ঘরে ফেরা মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। বিভিন্ন কাজের ব্যস্ততা কিংবা যারা আগে টিকিট সংগ্রহ করতে পারেননি মূলত তারাই আজ গ্রামের উদ্দেশে রওনা হয়েছেন।
রাজধানী ঢাকা এখন কোলাহলমুক্ত ও ফাঁকা।নির্ধারিত বাসস্ট্যান্ডের পাশাপাশি বিভিন্ন সড়কের মোড় থেকেও যাত্রীদের বাসে উঠতে দেখা গেছে। যাত্রীদের একাংশ জানিয়েছেন তারা ঈদের প্রথম দিনটি ঢাকায় পরিবারের সঙ্গে কাটিয়েছেন।
আজ ঈদের দ্বিতীয় দিনে গ্রামের বাড়িতে থাকা অন্যান্য আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে এবং ঈদের বাকি ছুটি উপভোগ করতে তারা ঢাকা ছাড়ছেন। মানুষের এই উৎসবমুখী যাত্রার কারণে টার্মিনালগুলোতে সকালের দিকে কিছুটা চাপ তৈরি হয়।
এদিকে ঈদের দ্বিতীয় দিন সকালে কোলাহলমুক্ত ফাঁকা ঢাকার বাতাসের মানে স্বস্তির খবর মিলেছে। খুব সকালে বায়ুমান সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরটির বায়ুমানে কিছুটা উন্নতি হয়। বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের সূচক থেকে আজ এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন