রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রাজস্ব তহবিল থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৩০, ২০২৬, ১০:৫১ পিএম

রাজস্ব তহবিল থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে কুমিল্লা জেলা পরিষদের নিজস্ব রাজস্ব তহবিল থেকে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ১৫ কোটি টাকা নিয়েছেন বলে দাবি করেছেন জেলা পরিষদ প্রশাসক মো. মোস্তাক মিয়া। একই সঙ্গে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়েছেন বলেও অভিযোগ তুলেছেন তিনি। শনিবার দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে মোস্তাক মিয়া এই কথা বলেন।

মোস্তাক মিয়া বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদকের পদে রয়েছেন।

নভেম্বরের নিজস্ব বক্তব্যের সপক্ষে জেলা পরিষদ প্রশাসক বলেন, মুরাদনগরের আসিফ মাহমুদ জেলা পরিষদের নিজস্ব রাজস্বের ১৫ কোটি টাকা নিয়ে গেছেন। আর হাসনাত আবদুল্লাহ নিয়ে গেছেন ১০ কোটি টাকা। তাঁর অভিযোগ, তাঁরা দেশে বৈষম্যবিরোধী একটি সমন্বয়ের রাজনীতি চেয়েছিলেন কিন্তু তাঁদের নিজেদের মধ্যেই তা ছিল না।

দেশের অর্থনীতি নিয়েও কথা বলেন এই বিএনপি নেতা। মোস্তাক মিয়া বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রিয় নেতা তারেক রহমান আজ প্রধানমন্ত্রী হিসেবে এই সরকারের নেতৃত্ব দিচ্ছেন। ধ্বংস হওয়া অর্থনীতি পুনরুদ্ধারের দায়িত্ব তাঁর কাঁধে পড়েছে এবং তিনি তা নিয়েই কাজ করছেন।