রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিটিভি বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা লালপুরের নিঝুম

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৪, ২০২৬, ০৯:৪৯ এএম

বিটিভি বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা লালপুরের নিঝুম

বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি আয়োজিত ২০২৬ সালের জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন সুবহানা ইসলাম নিঝুম। তিনি নাটোরের লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামের মেয়ে।গত বুধবার বিকেলে তাঁর এই প্রতিযোগিতার পর্ব সম্প্রচারিত হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিঝুম বর্তমানে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। অসাধারণ যুক্তি, সাবলীল উপস্থাপনা ও বুদ্ধিদীপ্ত বক্তব্যের মাধ্যমে তিনি সেরা বক্তার স্বীকৃতি পান। 

ছোটবেলা থেকেই তিনি মেধা, শৃঙ্খলা ও সাংস্কৃতিক চর্চায় নিজেকে আলাদা করে তুলেছেন।তাঁর বাবা নজরুল ইসলাম শামীম এবং মা খাজিনা খাতুন দুজনেই পেশায় স্কুলশিক্ষক। নিঝুম গৌরীপুরের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের নাতনি। 

তাঁর চাচা কণ্ঠশিল্পী শাহেদ আলম শ্রেষ্ঠ বক্তা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।ভাতিজির এই সাফল্যে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

নিঝুমের এমন অর্জনে পরিবার ও শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে আনন্দ বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে শুভেচ্ছা বিনিময়। স্থানীয়রা মনে করছেন, এই সাফল্য শুধু একটি পরিবারের নয়, পুরো লালপুরবাসীর জন্য গৌরবের বিষয়। এতে এলাকার নতুন প্রজন্ম নিজেদের মেধা বিকাশে আরও উৎসাহ পাবে।