বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

টেকনাফে ২৫ হাজার পিস ইয়াবাসহ আটক ৪

মোহাম্মদ হোসাইন

জুন ৪, ২০২৬, ০৮:২৫ পিএম

টেকনাফে ২৫ হাজার পিস ইয়াবাসহ আটক ৪

ছবি-দিনাজপুর টিভি

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার দুপুরে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ স্টেশন থেকে কোস্ট গার্ডের একটি দল সাবরাং সংলগ্ন নাফ নদীতে অবস্থান নেয়। এ সময় সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত নৌকায় তল্লাশি চালিয়ে ইয়াবার চালানটি জব্দ করা হয়। ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ২৫ লাখ টাকা। 

আটকের পর জব্দকৃত ইয়াবা ও নৌকা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।মাদকবিরোধী এই অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

কোস্ট গার্ড জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদকের বিস্তার রোধে তারা নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে। আটক চারজনের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলার প্রস্তুতি চলছে।