বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ পিস ইয়াবা জব্দ

মোহাম্মদ হোসাইন

জুন ৫, ২০২৬, ১২:০০ পিএম

টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ পিস ইয়াবা জব্দ

ছবি-দিনাজপুর টিভি

কক্সবাজারের টেকনাফ সীমান্তে উখিয়া ৬৪ বিজিবির মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ কোটি টাকা মূল্যের দুই লাখ বারো পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মালিকবিহীন এই ইয়াবার চালানটি গত রাত ১২টার দিকে সীমান্ত এলাকা থেকে জব্দ করা হয়।উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেছেন।

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল টেকনাফের ইছাকের ঘের নামক স্থানে অবস্থান নেয়। গভীর রাতে মিয়ানমার থেকে আসা তিন সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তারা পোটলা ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। 

বিজিবি সদস্যরা প্রাণঘাতী নয় এমন দুই রাউন্ড গুলি ফায়ার করলেও কাউকে ধরা সম্ভব হয়নি।পরে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬ কোটি ৩ হাজার ৬০০ টাকা। 

পলাতক চোরাকারবারীদের শনাক্ত করতে ওই এলাকায় বিজিবি চিরুনি অভিযান পরিচালনা করেছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।বিজিবি সীমান্ত সুরক্ষায় কঠোর অবস্থান নিয়েছে।

মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্যাটালিয়ন অধিনায়ক। সীমান্ত পাহারার পাশাপাশি অবৈধ সব কার্যক্রম রুখতে তারা বদ্ধপরিকর।