বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

মতিঝিল শাপলা চত্বরে পেট্রোল বোমা নিক্ষেপ

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৪, ২০২৬, ১০:৫৮ পিএম

মতিঝিল শাপলা চত্বরে পেট্রোল বোমা নিক্ষেপ

ছবি - সংগৃহীত

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে মেট্রোরেল সড়কে দুর্বৃত্তদের ছোঁড়া একটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয়েছে।এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।শুক্রবার রাতে মতিঝিল শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে হঠাৎ বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়। আকস্মিক এই বিস্ফোরণে আশপাশের এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নিরাপত্তার স্বার্থে সড়কের একপাশ দিয়ে যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।বোমা বিস্ফোরণের পর তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে একটি ছাতার ভেতরে পেঁচানো অবস্থায় আরও একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পৌঁছেছে পুলিশ সদর দপ্তরের বম্ব ডিসপোজাল ইউনিট। 

বিশেষজ্ঞরা ঘটনাস্থল ঘিরে রেখে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন এবং ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখছেন।আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী জানিয়েছে, অপরাধীদের চিহ্নিত করতে আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।