জুলাই ২৮, ২০২৫, ০২:২১ পিএম
আগামী শুক্রবার (১ আগস্ট) দেশের উত্তরাঞ্চলের তিন জেলায় ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। প্রকল্প কাজের জন্য সাময়িকভাবে এই বিদ্যুৎ বন্ধ রাখা হবে।
পিজিসিবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ১ আগস্ট সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রকল্প কাজের স্বার্থে পূর্ব সাদিপুর গ্রিড উপকেন্দ্র সম্পূর্ণ শাটডাউন থাকবে।
ফলে এই সময়ে দিনাজপুর জেলার নেসকো বিতরণ-১/২-এর আংশিক এলাকা এবং দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাভুক্ত এলাকা বিদ্যুৎবিহীন থাকবে। এছাড়াও ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলায় সম্পূর্ণরূপে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন