আগস্ট ১২, ২০২৬, ০২:৩৯ পিএম
বিশ্ব নাগরিক হিসেবে শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তোলার লক্ষ্যে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে পঞ্চগড়ে তিন দিনব্যাপী একটি স্পোকেন ও প্রোনান্সিয়েশন কর্মশালা শুরু হয়েছে। নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাবের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়েছে।
বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।জেলা প্রশাসনের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাবের আহ্বায়ক আজহারুল ইসলাম জুয়েল এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সদস্য সচিব রবিউল ইসলাম রফিকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন।
এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আগামী চৌদ্দ আগস্ট পর্যন্ত চলা এই কর্মশালায় পঞ্চগড় সদর উপজেলার দশটি বিদ্যালয় থেকে নির্বাচিত মোট পঁয়ত্রিশজন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।স্থানীয় শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন