আগস্ট ১২, ২০২৬, ০৫:৩৫ পিএম
নোয়াখালীর হাতিয়ায় বৈরী আবহাওয়ার কবলে পড়ে বঙ্গোপসাগরে তিনটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। বুধবার সকালে নিঝুমদ্বীপের কাছাকাছি এলাকায় এই দুর্ঘটনা সংঘটিত হয়। তবে সৌভাগ্যবশত ট্রলারগুলোতে থাকা সব মাঝি-মাল্লাকে নিরাপদে ও জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
জাহাজমারা ইউনিয়নের আমতলী ঘাটের নাসির মাঝি, জহির মাঝি ও জাহেদ মাঝির মালিকাধীন ছিল এই ট্রলারগুলো।স্থানীয় সূত্রে জানা গেছে যে সকালে হঠাৎ আবহাওয়া বৈরী হয়ে ওঠায় সাগর উত্তাল হয়ে পড়ে এবং ট্রলারগুলো দুর্ঘটনার শিকার হয়।
কাছাকাছি থাকা অন্যান্য জেলের সহযোগিতায় জেলেরা সাঁতরে বা অন্য নৌযানের সাহায্যে তীরে ফিরে আসেন। তবে উত্তাল ঢেউয়ের কারণে দুটি ট্রলার সম্পূর্ণ তলিয়ে গেলেও একটি ট্রলার ভাসমান অবস্থায় উদ্ধারের চেষ্টা চলছে।হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বৈরী আবহাওয়ায় ট্রলার ডুবির এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন