বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

মহাখালীতে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৬, ১১:৫০ এএম

মহাখালীতে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীতে একটি পুরোনো ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা এগারোটা বারো মিনিটে তামাক কারখানার পেছনের ওই ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

আগুন নিয়ন্ত্রণে তিনটি উদ্ধারকারী দল যৌথভাবে চেষ্টা চালাচ্ছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহাখালীর ওই পুরোনো ভবনে আগুন লাগার পর তাদের কর্মীরা নিয়ন্ত্রণে কাজ করছেন। 

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণও জানা যায়নি বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।