মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬,

বিশ্ব বসতি দিবসে পঞ্চগড়ে শোভাযাত্রা ও আলোচনা

আবু সালেহ মোঃ রায়হান

অক্টোবর ৬, ২০২৬, ১২:০৩ এএম

বিশ্ব বসতি দিবসে পঞ্চগড়ে শোভাযাত্রা ও আলোচনা

ছবি: দিনাজপুর টিভি

সর্বজনীন বাসস্থান ও টেকসই নগরায়ণ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস উদযাপিত হয়েছে। সোমবার বেলা সাড়ে এগারোটায় জেলা প্রশাসন ও পঞ্চগড় গণপূর্ত বিভাগের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার পূর্বে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমাপ্ত হয়।

আলোচনা সভায় বক্তারা স্বল্প জায়গায় সুন্দর বসতি নির্মাণ এবং সবার জন্য নিরাপদ ও টেকসই আবাসন গড়ে তোলার ওপর জোর দেন। বক্তারা বলেন, সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করার ক্ষেত্রে পরিকল্পিত নগরায়ণ ও নিয়মমাফিক গৃহায়ণ অত্যন্ত জরুরি।

পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সিফাত ই রাব্বান, পঞ্চগড় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তৌহিদুজ্জামান এবং জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইনসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।