রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নারায়ণগঞ্জে সিমেন্ট ফ্যাক্টরিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০২:০৪ পিএম

নারায়ণগঞ্জে সিমেন্ট ফ্যাক্টরিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ছবি - সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে টাইগার সিমেন্ট কারখানায় ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টায় উপজেলার মঙ্গলখালী এলাকায় এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, খবর পেয়ে কাঞ্চন নদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং আদমজী ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।