অক্টোবর ৪, ২০২৫, ১০:১৪ এএম
মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মুছা আর নেই। শুক্রবার (৩ অক্টোবর) রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।আলহাজ মোহাম্মদ মুছা তার দীর্ঘ রাজনৈতিক জীবনে মনিরামপুরে বিএনপির অবিচ্ছেদ্য অংশ ছিলেন।
দলের প্রতিষ্ঠা: ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠার পর তিনি থানা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর তিনি উপজেলা সভাপতিরও দায়িত্ব পালন করেন।জনপ্রতিনিধি: আশির দশকে তিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে এবং একাধিকবার ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।রাজনৈতিক হয়রানি: আওয়ামী লীগ সরকারের সময় তাকে একাধিকবার হয়রানিমূলক মামলায় কারাভোগ করতে হয়েছে।
মোহাম্মদ মুছার মৃত্যুতে মনিরামপুরসহ যশোরের বিএনপি নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তৃণমূল কর্মীরা তাদের প্রিয় নেতাকে হারিয়ে গভীর শোক প্রকাশ করেছেন।তৃণমূল কর্মীরা বলছেন, "মুছা ভাই শুধু একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন আমাদের অভিভাবক। তার মৃত্যুতে আমরা একজন সৎ ও ত্যাগী কান্ডারি হারালাম।"
পরিবারসূত্রে জানা গেছে, মরহুমের প্রথম জানাজা নামাজ শনিবার (৪ অক্টোবর) জোহরবাদ মনিরামপুর আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় জানাজা রবিবার (৫ অক্টোবর) বেলা ১১টায় চালুয়াহাটি ইউনিয়নে অনুষ্ঠিত হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন