শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,

আজ ৩৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩০, ২০২৫, ০৯:২৯ এএম

আজ ৩৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ও তৎসংলগ্ন এলাকায় আজ (৩০ অক্টোবর) সকাল থেকে টানা ৩৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস পাইপলাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সাময়িক শাটডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে।

তিতাস গ্যাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত মোট ৩৬ ঘণ্টা কাঁচপুরসহ আশপাশের এলাকায় সকল শ্রেণির গ্রাহকের (গৃহস্থালি, বাণিজ্যিক ও শিল্প) গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

হারিপুর ভাউলত স্টেশনের মডিফিকেশন এবং গ্যাসলাইনের উন্নয়ন ও সংযোগ স্থাপনের জন্য এই রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এই সময়ে অন্যান্য এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকলেও উল্লিখিত এলাকাগুলোতে সাময়িক অসুবিধা দেখা দেবে।

দুর্ঘটনা এড়াতে গ্যাস সরবরাহ বন্ধ থাকাকালীন এবং পুনরায় চালু হওয়ার আগে গ্যাসের চুলা ও সংযোগস্থলের সব বাল্ব বন্ধ রাখার জন্য গ্রাহকদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। কাজ শেষ হওয়া মাত্রই গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।

গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।