সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

পঞ্চগড়ে ৭ হাজার ৩৩০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৫, ২০২৫, ০৯:২৭ পিএম

পঞ্চগড়ে ৭ হাজার ৩৩০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ছবি-দিনাজপুর টিভি

চলতি অর্থবছরে রবি ও খরিফ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় পঞ্চগড়ে সাত হাজার ৩৩০ জন কৃষকের মাঝে সরিষা, গম, শীতকালীন পেঁয়াজ ও চীনাবাদামের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।গতকাল বুধবার (৫ নভেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষকদের হাতে প্রণোদনার সার ও বীজ তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ।

এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুন্নবী প্রমুখ।প্রণোদনা পেলেন যারাউপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রান্তিক পর্যায়ের কৃষকদের সহায়তার লক্ষ্যে সরকার এই প্রণোদনা দিয়েছে। এর আওতায় সদর উপজেলায়:

  • ১ হাজার সরিষা চাষী

  • ৫ হাজার ৫শ গম চাষী

  • ৩০ জন শীতকালীন পেঁয়াজ চাষী

  • এবং ৮শ জন চীনাবাদাম চাষীকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, আগামীতেও উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।