সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে ল্যান্ডমার্ক কলেজে নবীন বরণ ও চড়ুইভাতি অনুষ্ঠিত

মোঃ নূর ইসলাম

নভেম্বর ১০, ২০২৫, ০৫:৪৭ পিএম

দিনাজপুরে ল্যান্ডমার্ক কলেজে নবীন বরণ ও চড়ুইভাতি অনুষ্ঠিত

দিনাজপুরে ল্যান্ডমার্ক কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ এবং প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী, পরিচালনা পর্ষদ ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে চড়ুইভাতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৯ নভেম্বর ২০২৫, রবিবার বিকেলে প্রতিষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয় এবং সন্ধ্যায় চড়ুইভাতি অনুষ্ঠানটি সকলের অংশগ্রহণে প্রাণবন্ত ও মনমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠিত হয়।

আনন্দ, কোলাহল এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা পরিবেশনের মাধ্যমে এই চড়ুইভাতি অনুষ্ঠানটি সফল করা হয়।

এ সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ল্যান্ডমার্ক কলেজের সভাপতি ও দিনাজপুরের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. আই. এফ. এম শহিদুল ইসলাম খান, প্রতিষ্ঠানের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম সোনা, কলেজের অধ্যক্ষ আহমেদ আহসান হাবীব, সাধারণ সম্পাদক মো. মোসাদ্দেক হোসেন, অর্থ সম্পাদক শাহ মো. মমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. বাবুল হোসেন, পরিচালক মো. শামীম কবির, পরিচালক মো. মাসুম আল-আমিন ও মো. সিদ্দিকুল হক (বাচ্চু)।