নভেম্বর ১০, ২০২৫, ১১:২২ পিএম
ইনার হুইল ক্লাব অফ দিনাজপুর-এর মাসিক মিটিং সোমবার (১০ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে।
ক্লাবের প্রেসিডেন্ট ডা. মমতাজ বেগম পলীর সভাপতিত্বে ও সেক্রেটারি রেজভীন সারমিনাজ ইসলামের সঞ্চালনায় ক্লাবের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। আলোচনার প্রধান বিষয়গুলোর মধ্যে ছিল— সদস্য বাড়ানো, নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন এবং ইনার হুইলের কাজ প্রচার করা।
সভায় বক্তব্য রাখেন ট্রেজারার লায়লা শামীমা, ভাইস প্রেসিডেন্ট (১) মালেকা পারভীন, সদস্য খাদিজা আক্তার বীনা, নাসমিনা সুলতানা, নাজমা মসির ও শাহনাজ পারভীন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন