নভেম্বর ১৬, ২০২৫, ০৭:১৭ পিএম
দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভার মাধ্যমে জেলার তৃণমূল বিচার ব্যবস্থার সার্বিক পরিস্থিতি যাচাই করা হয়।
আজ রোববার (১৬ নভেম্বর) বিকেল তিনটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার দিনাজপুর এর উপ-পরিচালক মোঃ রিয়াজ উদ্দিন।
আলোচনা সভায় জেলা প্রশাসক গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি, বিদ্যমান সমস্যা ও শিক্ষণীয় দিকসমূহ পর্যালোচনা করে দিক নির্দেশনা প্রদান করেন।
আলোচনার মূল বিষয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ-তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় বাস্তবায়িত এই সভায় নিম্নলিখিত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়:
গ্রাম আদালতের সক্রিয়করণে উপজেলা পর্যায়ে গৃহীত পদক্ষেপসমূহ।
উপজেলাভিত্তিক গ্রাম আদালত কার্যক্রম পরিচালনার অগ্রগতি।
তুলনামূলক পিছিয়ে পড়া ইউনিয়নগুলোর বিদ্যমান চ্যালেঞ্জসমূহ এবং তা মোকাবিলার করণীয়।
ইউনিয়ন পর্যায়ে বিদ্যমান সমস্যা ও প্রস্তাবিত প্রস্তাবনা নিয়ে উন্মুক্ত আলোচনা।
এছাড়াও সভায় দিনাজপুরের ১৩টি উপজেলার বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ (ইউএনও), জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার (ইএসডিও) মোঃ আবু বক্কর সিদ্দিক এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি বক্তব্য রাখেন।উক্ত অর্ধ-বার্ষিক সমন্বয় সভায় ১৩টি উপজেলার ১০৩টি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন