রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দীপশিখার উদ্যোগে প্রতিবন্ধী শিশু ও যুবদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মো: মামুনুর রশিদ

ডিসেম্বর ২, ২০২৫, ০৫:৫০ পিএম

দীপশিখার উদ্যোগে প্রতিবন্ধী শিশু ও যুবদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ছবি-দিনাজপুর টিভি

বেসরকারি উন্নয়ন সংস্থা দীপশিখা’র আয়োজনে, লিলিয়ান ফন্ডস এর অর্থায়নে এবং সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর সহযোগিতায় প্রতিবন্ধী শিশু ও যুবদের অধিকার উন্নয়নমূলক এক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) বিরল রুদ্রপুর মেটি স্কুল মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীপশিখা'র একটি প্রকল্পের আওতায় আয়োজিত এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল প্রতিবন্ধী শিশু ও যুবদের শিক্ষা কার্যক্রমের মূল স্রোতধারায় একীভূত করা।

এই ধরনের কার্যক্রম প্রতিবন্ধী এবং অপ্রতিবন্ধী শিশু ও যুবদের মধ্যে মনোসামাজিক দৃঢ়তা বাড়াবে এবং অধিকার সম্পর্কে সচেতন করবে।

উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী ৪০ জন শিশু ও যুব অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিবন্ধী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন দীপশিখা’র নির্বাহী পরিচালক জগদিশ চন্দ্র রায়। এছাড়া আরও উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার ধনঞ্জয় দেবনাথ, প্রকল্প সমন্বয়কারী হিমাংশু দেবদত্ত রায়, সিবিআর অফিসার ওয়াসিম আলীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।