সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তির দোয়া

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২, ২০২৫, ০৮:১০ পিএম

দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তির দোয়া

ছবি-দিনাজপুর টিভি

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আসর দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এই দোয়া মাহফিলের আয়োজন করে।

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি অধ্যাপক সাদাকাত আলী খান-এর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক তিনবারের মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মুকশেদ আলী মঙ্গলিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. আক্তারুজ্জামান জুয়েল, দিনাজপুর শহর জামায়াতের কামরুল হাসান রাসেল, দিনাজপুর চেম্বারের পরিচালক রাহবার কবির পিয়াল ও প্রকৌশলী মঞ্জুর মুর্শেদ সুমন।

সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার মো. ফারুক হোসেন, সহ-সাধারণ সম্পাদক ও আমার দেশ দিনাজপুর জেলা প্রতিনিধি মো. মাহবুবুল হক খান, অর্থ সম্পাদক এমএ সালাম, আরটিভির জেলা প্রতিনিধি একরামুল তালুকদার, দৈনিক দিনকালের দিনাজপুর জেলা প্রতিনিধি লুৎফুর রহমান লাইসুর সহ ইউনিয়নের অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক মানবজমিনের দিনাজপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ কামারুজ্জামান। সব শেষে দোয়া পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি অধ্যাপক সাদাকাত আলী খান। মোনাজাতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করা হয়।