সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে এইচএসসি প্রস্তুতি ব্যাচের ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল ক্লাস

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৬, ২০২৫, ০৬:৪১ পিএম

দিনাজপুরে এইচএসসি প্রস্তুতি ব্যাচের ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল ক্লাস

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরে আইকন একাডেমী কোচিং সেন্টারের উদ্যোগে ২০২৬ সালের এইচএসসি প্রস্তুতি ব্যাচের ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) দিনাজপুর বন্ধন কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে এই ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল ক্লাস অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মতিন।

আইকন একাডেমী কোচিং সেন্টারের পরিচালক এম সাইফুল বারীর সভাপতিত্বে এবং শিক্ষক আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে।

বক্তব্য রাখেন শিক্ষক মো. মাহিন, মো. মিনহাজ, মো. রাফি, মো. নাজমুল হোসেন, গৌতম, মো. মামুনুর রশীদ (মামুন) প্রমুখ।বক্তব্য পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।