সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে পাঁচ শতাধিক হাজির অংশগ্রহণে বার্ষিক সম্মেলন

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৬, ২০২৫, ০৭:৩৪ পিএম

দিনাজপুরে পাঁচ শতাধিক হাজির অংশগ্রহণে বার্ষিক সম্মেলন

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরে আউলিয়াপুর ইউনিয়ন আরাফাতি ভ্রাতৃ কল্যাণ সমিতির আয়োজনে বার্ষিক হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রায় পাঁচ শতাধিক হাজীবৃন্দ উপস্থিত ছিলেন।

শনিবার (৬ ডিসেম্বর) দিনাজপুর সদর উপজেলার মাশিমপুর জামাল-কামাল (রহ:) হাফিজিয়া মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা প্রাঙ্গণে এই বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

আরাফাতি ভ্রাতৃ কল্যাণ সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মো. শওকত আলীর সভাপতিত্বে এবং আলহাজ্ব হাফেজ মাওলানা আবুল কাশেম সরকার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যক্তিরা।

বক্তারা হলেন: জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দিক, সাবেক সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, মোসাদ্দেক হোসেন, সুজা উর রব চৌধুরী, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এর নিউরো বিভাগের বিভাগীয় প্রধান ডা. সারওয়ার মোর্শেদ, দিনাজপুর সদর ৩ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাইনুল ইসলাম।

দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মো. শামীম কবীর, আব্দুস সালাম হজ গ্রুপের পরিচালক আলহাজ্ব মো. আব্দুস সালাম, আরাফাতি ভ্রাতৃ কল্যাণ সমিতির সেক্রেটারি আলহাজ্ব সামসুদ্দিন আহমেদ এবং ক্যাশিয়ার আলহাজ্ব মো. সাইফুল ইসলাম প্রমুখ।আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা আবুল কাশেম সরকার দিনাজপুরী।