ডিসেম্বর ১০, ২০২৫, ০৮:৫৭ পিএম
দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় ইয়াবা বিক্রির সময় হাতে নাতে আটক হয়েছেন মাদক ব্যবসায়ী মোছাঃ লিপি আক্তার। ভ্রাম্যমাণ আদালতে তাঁকে তিন মাসের জেল ও পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে সেতাবগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ড মেলাগাছি গোরস্থানপাড়া এলাকার নিজ বাড়ি থেকে ইয়াবা বিক্রির সময় লিপি আক্তারকে মাদকসহ গ্রেফতার করে বোচাগঞ্জ থানা পুলিশ।
পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজিদ তানভি শোভন মাদক বিক্রির এই অভিযোগে লিপি আক্তারকে সাজা প্রদান করেন।
জানা গেছে, উক্ত মাদক ব্যবসায়ী লিপি দীর্ঘদিন ধরে সেতাবগঞ্জ পৌরসভাসহ উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছিলেন। থানা সূত্র জানায়, ইতোপূর্বে তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছিল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন