সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

কোয়ান্টাম ফাউন্ডেশনের উন্নতমানের কম্বল উপহার

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১১, ২০২৫, ০৭:০৩ পিএম

কোয়ান্টাম ফাউন্ডেশনের উন্নতমানের কম্বল উপহার

ছবি-দিনাজপুর টিভি

প্রচণ্ড শীতে দিনাজপুরের খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের জীবন যখন বিপর্যস্ত, ঠিক তখনই অসহায় শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর শাখা। সংস্থার উদ্যোগে দিনাজপুরসহ পার্শ্ববর্তী দুটি জেলার মোট চারটি ভেন্যুতে উন্নত মানের কম্বল উপহার দেওয়া হয়েছে।

গত বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ৩টায় দিনাজপুর শহরের মুন্সিপাড়া এলাকায় কোয়ান্টাম ফাউন্ডেশন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই শীত উপহার কার্যক্রমের সূচনা হয়।

কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর শাখার উদ্যোগে দিনাজপুর সদর, চিরিরবন্দর, বিরল, ফুলবাড়ী, রাণীগঞ্জ, পার্বতীপুর উপজেলাসহ ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার মোট ৫০০টি পরিবারের মাঝে পরিবারপিছু একটি করে উন্নত মানের কম্বল উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর শাখার অর্ডেন্টিয়ার ও দায়িত্বশীল জনাব আসাদুজ্জামান সাগর-এর সঞ্চালনায় কম্বল বিতরণ করেন মো. মোস্তাফিজুর রহমান রূপম, ড. আশিকা আকবর তৃষা, অ্যাডভোকেট আব্দুল আজিজ সরদার, কামরুন নাহার জেসমিন, ইরতিয়াজ আরা, পাঁচবাড়ী মহাবিদ্যালয়ের সহকারী প্রভাষক ইসমত আরা, কাঞ্চস নিউ মডেল ডিগ্রি কলেজের সহকারী প্রভাষক রেশমা আজমেরী, রূপসী বিউটি পার্লারের স্বত্বাধিকারী মোসাম্মৎ রেবেকা সুলতানা, মো. বেলাল উদ্দিন, মো. মোস্তাকীম আলী, অ্যাডভোকেট এহসানুল হক এবং অন্যান্য দায়িত্বশীলগণ।

বিকেএসপি, দিনাজপুরের প্রভাষক আয়শা আকতার ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রম বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরেন।কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর শাখার অর্গানিয়ার মো. আনোয়ার হোসেনসহ দায়িত্বশীলরা তীব্র শীতে কাহিল অসহায় মানুষের দুর্দশা লাঘবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়েছেন।