ডিসেম্বর ১৩, ২০২৫, ১০:০৫ পিএম
দিনাজপুরের সদর উপজেলার বাশেরহাটস্থ হেরিটেজ স্কুল অ্যান্ড কলেজ-এ বৃত্তি পরীক্ষা ২০২৫ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় হেরিটেজ স্কুল মাঠে আয়োজিত এই সমাবেশে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
হেরিটেজ স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মো. সেলিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার চৈতন্য কুমার রায়, স্কুলের উপদেষ্টা খালেকুজ্জামান বাবু।
ডাকসু'র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ইকবাল হায়দার এবং দিনাজপুর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহমুদ হাসান।
অনুষ্ঠান সঞ্চালনা করে স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জুনায়েদ আহসান আবিদ।বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সুষ্ঠু বিকাশে অভিভাবক ও শিক্ষকের সমন্বয় এবং বৃত্তি পরীক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হেরিটেজ স্কুলের ভূমিকার প্রশংসা করেন তারা।সব শেষে স্কুলের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে, যা উপস্থিত দর্শক ও অতিথিদের মুগ্ধ করে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন