জুলাই ১২, ২০২৬, ১০:৪৪ এএম
একাধিকবার পিছিয়ে যাওয়ার পর আজ রোববার ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে। এ উপলক্ষ্যে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে দুপুর ১২টায় একটি প্রেস ব্রিফিং করবে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে ঘোষণার পরপরই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটে ফলাফল উন্মুক্ত করা হবে। শিক্ষার্থীরা তাদের মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও ফলাফল জানতে পারবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানিয়েছে, যেকোনো মোবাইল অপারেটর (টেলিটক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল ও বাংলালিংক) থেকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে ডিপিই (DPE)। এরপর একটি স্পেস দিয়ে শিক্ষার্থীর রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নাম ও ফলাফল জানানো হবে। উদাহরণস্বরূপ, কোনো শিক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে লিখতে হবে ডিপিই ১২৩৪৫৬ এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
এছাড়া ইন্টারনেটের মাধ্যমে বিস্তারিত ফলাফল দেখতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপিইএমআইএস (IPEMIS) ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশন নির্বাচন করে শিক্ষার্থীর রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর ‘সাবমিট’ বা ‘ফল দেখুন’ বাটনে ক্লিক করলে মার্কশিটসহ বিস্তারিত ফলাফল দেখা যাবে।গত বছরগুলোতে শিক্ষার্থীরা এ প্রক্রিয়ায় ফলাফল পেয়ে আসছে। আজ দুপুরে আনুষ্ঠানিক ঘোষণার পর থেকে এ পদ্ধতি কার্যকর হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন