রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় জিটিসির মিলাদ মাহফিল

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২৫, ০৮:৫১ পিএম

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় জিটিসির  মিলাদ মাহফিল

ছবি-দিনাজপুর টিভি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)-এর উদ্যোগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাদ মাগরিব এই মাহফিল আয়োজিত হয়।

জিটিসি’র জেনারেল ম্যানেজার মো. জাবেদ সিদ্দিকীর নির্দেশনায় পাথর খনির প্রধান গেট সংলগ্ন নবনির্মিত মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ দিদারুল ইসলাম। এতে জিটিসি’র দেশি-বিদেশি কর্মকর্তা, কর্মচারী এবং খনি এলাকাবাসী অংশগ্রহণ করেন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জিটিসি’র চেয়ারম্যান ডক্টর সিরাজুল ইসলাম কাজী। এক শোকবার্তায় তিনি মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে, দেশনেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে জিটিসি’র জেনারেল ম্যানেজার মো. জাবেদ সিদ্দিকী ঘোষণা করেছেন যে, আজ বুধবার (৩১ ডিসেম্বর) পাথর খনিতে কর্মরত সকল বিদেশি খনি বিশেষজ্ঞ ও শ্রমিকরা কর্মবিরতি পালন করবেন। শ্রদ্ধা ও শোকের চিহ্ন হিসেবে আজ খনির সকল উৎপাদন ও উন্নয়নমূলক কার্যক্রম বন্ধ রাখা হবে।