সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে দা ডেইলি পোস্ট প্রতিনিধি শিবলু আনামের মাতার দাফন সম্পন্ন

মো: মামুনুর রশিদ

ডিসেম্বর ৩০, ২০২৫, ১০:২২ পিএম

দিনাজপুরে দা ডেইলি পোস্ট প্রতিনিধি শিবলু আনামের মাতার দাফন সম্পন্ন

ছবি-দিনাজপুর টিভি

‘দা ডেইলি পোস্ট’-এর দিনাজপুর জেলা প্রতিনিধি শিবলু আনামের মাতা ও এনটিভির জেলা প্রতিনিধি ফারুক হোসেনের শাশুড়ি মোসা. তাহেরা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে দিনাজপুর শহরের সুইহারী ড্রাইভার পাড়া এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বাদ জোহর সুইহারী ঈদগাহ মাঠ প্রাঙ্গণে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সুইহারী গোরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দিনাজপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

মোসা. তাহেরা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এক শোকবার্তায় তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।