মো: মামুনুর রশিদ
জানুয়ারি ১, ২০২৬, ১০:২২ পিএম
ছবি-দিনাজপুর টিভি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দিনাজপুরে মিলাদ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা ইসলামিয়া ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।
মাদ্রাসার আজীবন সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও জাহাজ ব্যবসায়ী আলহাজ্ব মো. আহসান হাবীবের ব্যবস্থাপনায় মাদ্রাসা কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা অংশ নেন।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুস সালাম হজ গ্রুপের পরিচালক আলহাজ্ব মো. আব্দুস সালাম।
মাদ্রাসা কমিটির উপদেষ্টা ফারুক চৌধুরী, সহ-সভাপতি মোকছেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইরফান আলী মোল্লা। এছাড়াও সদস্য আমজাদ আলী, মো. রবিউল ইসলাম, ইসমাইল হোসেন, শওকত আলী ও মানিক মিয়াসহ স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার প্রধান মোহতামিম মাওলানা মামুনুর রশিদ এবং দেশনেত্রীর বিদেহী আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদাউস কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আলিনুর হক। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেও দোয়া করা হয়।