রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত

মো: মামুনুর রশিদ

জানুয়ারি ১৯, ২০২৬, ০১:৩০ পিএম

দিনাজপুরে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত

দিনাজপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির জেলা শাখার এক বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

সমিতির জেলা শাখার সভাপতি মো. সেলিম বাদশার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম। সভায় জেলার ১৩টি উপজেলা থেকে আগত এআইটি সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরে বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে মো. সেলিম বাদশা জানান, দীর্ঘ আন্দোলনের ফলে বর্তমানে প্রতিটি উপজেলা থেকে একজন করে এআই টেকনিশিয়ানকে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। 

পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়ন থেকে একজন করে টেকনিশিয়ানকে এই প্রক্রিয়ার আওতায় আনার কার্যক্রম অব্যাহত আছে। তিনি সংগঠনের দাবি আদায় এবং যেকোনো সমস্যা সমাধানে সকল সদস্যকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভায় অন্যান্যের মধ্যে চিরিরবন্দর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোজাহার আলী, সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক মো. ইমরান আলী, কাহারোলের কার্তিক চন্দ্র রায় এবং খানসামা উপজেলার সভাপতি আমিনুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।