জানুয়ারি ২০, ২০২৬, ০৮:৫৩ পিএম
দিনাজপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) রাতে দিনাজপুর শহরের শতদল ক্লাব মাঠ প্রাঙ্গণে ৮ নং ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার তিনবারের সাবেক মেয়র ও দিনাজপুর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম।
৮ নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে এবং মতিবুর রহমান বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, সহ-সভাপতি আক্তারুজ্জামান জুয়েল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল ও সাংগঠনিক সম্পাদক কাইয়ুম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক মো. এনামুল হক, ৮ নং ওয়ার্ড পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বীসহ স্থানীয় নেতৃবৃন্দ। দোয়া মাহফিল পরিচালনা করেন বালুবাড়ী মসজিদের ইমাম। এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন