জানুয়ারি ২০, ২০২৬, ০৯:১১ পিএম
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পরিদর্শন করেছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) ডা. মো. তারেক হোসেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) তিনি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের চলমান বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও পর্যালোচনা করেন। পরিদর্শনকালে তিনি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন এবং সেবার মান বৃদ্ধিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সফরকালে উপ-পরিচালক মহোদয় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাস্তবায়িত `সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প`-এর কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন।
তিনি প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে বিতরণকৃত বিভিন্ন প্যাকেজের গবাদিপশুর খামারগুলো ঘুরে দেখেন এবং খামার ব্যবস্থাপনা ও পশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে খামারিদের পরামর্শ দেন।পরিদর্শন শেষে স্থানীয় সুফলভোগী খামারিদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকার ঔষধ বিতরণ করা হয়। এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রকল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন