মো. মামুনুর রশিদ
জানুয়ারি ২১, ২০২৬, ০৩:৪৩ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরে জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে বর্তমান কমিটি বিলুপ্ত করে ৫ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং আগামী ৬ মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে জনসংগঠন জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) দিনাজপুরের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিডিএ’র উপ-পরিচালক জাফর আলম ভূইয়া। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিডিএ’র মাঠ সমন্বয়কারী জাহেদুর রহমান। আঞ্চলিক সমন্বয়কারী বিনয় রায়ের সঞ্চালনায় সভায় দিনাজপুরের ৯টি উপজেলার ৪৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে আব্দুস সালামকে আহ্বায়ক ও হেম বালাকে সদস্য সচিব করে ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন—নিমাই, সাবিনা হেম্ব্রম ও মোকনেসিমা। এই কমিটি আগামী ৬ মার্চ নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠন করবে। সভায় বক্তারা ভূমিহীনদের অধিকার আদায় ও জনসংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।