জানুয়ারি ৩১, ২০২৬, ০৭:৫১ পিএম
দিনাজপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কলেজিয়েট গার্লস হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) প্রতিষ্ঠানের নিজস্ব মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এবারের প্রতিযোগিতায় মোট ৭৯টি ইভেন্টে প্রায় দেড় হাজার শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। দিনব্যাপী অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন দিনাজপুরের জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম।
প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ জাহিদুল আলম শাহ।পুরস্কার বিতরণীর আগে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ মার্চ পাস্ট ও ডিসপ্লে প্রদর্শিত হয়, যা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। ক্রীড়া পরিষদের
সিনিয়র শিক্ষক মোঃ মাসুদ রানা ও সদস্য সচিব মো: আফসারুজ্জামানসহ সংশ্লিষ্ট শিক্ষকদের সার্বিক সহযোগিতায় পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থেকে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন